1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

লালমনিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেফতার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি:
‎লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

‎রবিবার (৫ অক্টোবর) বিকেলে পুলিশ লালমনিরহাট সুপার মোঃ তরিকুল ইসলাম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান।

‎জানা যায়, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম-এর দিক নির্দেশনায় এসআই মোঃ জুয়েল চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা শনিবার রাত ১টার দিকে ফুলগাছ মৌজার সোনার দিঘীর পাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় কাঁচা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর জেলার জয়দেবপুর থানার আরে ভাই এলাকার মোঃ কালাই সিকদারের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৪১), ময়মনসিং জেলার তারাগন তারাকান্দা থানার গোয়ালকান্দি এলাকার মোঃ ইসাহাক মিয়ার ছেলে মোঃ অশিদ মিয়া (২৭), লালমনিরহাট জেলার গুড়া গুটি এলাকার মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ সোহাগ ইসলাম (২০)।

‎এ সময় অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

‎পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে একটি লোহার হাতলযুক্ত লাল রঙের বোল্ট কাটার মেশিন, একটি গামছা, একটি লোহার পাইপ, একটি বড় সাদা কস্টেপ, একটি কাঠের হাতলযুক্ত ছোরা, একটি হাসুয়া, চারটি নাইলনের রশি, একটি আইটেল বাটন ফোন, একটি পুরাতন ব্যাটারি চালিত অটো রিকশা ও একটি নীল রঙের ছয় চাকা বিশিষ্ট পুরাতন পিকআপ ভ্যান।

‎এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি নুরনবী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর