1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

পত্নীতলায় ঝড়ের তান্ডবে লন্ডভন্ড বসতবাড়ি ও গাছপালা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পঠিত

নিজস্ব সংবাদ দাতা:

নওগাঁর পত্নীতলায় ঝড় বৃষ্টিতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। বড়বড় গাছ ভেঙে পড়ে বিভিন্ন রাস্তা ঘাট বন্ধ।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে প্রবল ঝড় বয়ে গেছে উপজেৱার বিভিন্ন এলাকায় । বিকেল চারটার দিকে শুরু হওয়া এই ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা।

স্থানীয় ও ফায়ার স্টেশন সূত্রে জানা যায়  বিকেল চারটার পর হঠাৎ আকাশে কালো মেঘ জমে যায় এবং অল্প সময়ের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়। কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত। হঠাৎ এমন ঝড়বৃষ্টিতে পুরো এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে।

উপজেলার, নাদৌড়, বেংডোম, পত্নীতলা, ভাবিচা মোড় ও কাঁটাবাড়ি,নাদৌড়,কাশিপুর সহ বিভিন্ন এলাকায়  অনেক ঘরবাড়ি ও দোকানপাটের চাল উড়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে। বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তা ঘাট। নজিপুর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ।

বেশ কিছু স্থানে বৈদ্যুতিক তার ছিড়ে যায় বৈদ্যুতিক পিলার উপড়ে পড়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গ্রামবাসীরা জানান, সন্ধ্যার পর থেকে অন্ধকারে থাকতে হচ্ছে তাদের।

পত্নীতলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স
ইনচার্জ রাশেদুর রহমান বলেন বিকেলের ঝড়ে বিভিন্ন এলাকায়  গাছপালা ভেঙে গেছে গাছ পড়ে বিভিন্ন রস্তা বন্ধ হয়ে যায় প্রধান সড়ক গুলো সচল করতে আমাদের ফায়ার সদস্যরা কাজ করছেন। কোন মানুষ হতাহতের খবর পাওয়া যায়নি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর