1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কামাল হোসেনের  গণসংযোগ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৭৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, বাগমারা:
বৈষম্যহীন ও দুনীর্তি মুক্ত বাগমারা গড়ার প্রত্যয় নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে বাগমারা উপজেলার বাঁইগাছা বাজারের ব্যবসায়ী, পথচারী ও সুধীজনদের সাথে  গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে সাধারণ জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশ গড়ার ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন তিনি।
নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাঁইগাছা বাজার থেকে শুরু করে নরদাশ ইউনিয়নের বিন্দুর মোড় পর্যন্ত  গণসংযোগ করেন।
বাঁইগাছা বাজারের প্রধান সড়কের দুই পাশের ব্যবসায়ীসহ কাঁচা বাজার, মাছ বাজার এবং রাস্তায় চলাচলকারী পথচারীদের সাথে সাক্ষাৎ করেন তিনি। আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে প্রতিনিয়ত বিভিন্ন প্রান্তে গণসংযোগ করে চলেছেন তিনি।
গণসংযোগ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাস্টার মোঃ আব্দুল গাফফার, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ইউসুফ আলী, সম্মানিত সদস্য খন্দকার দুলাল হোসেন, নরদাশ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা মাস্টার মোঃ নুরুল ইসলাম, প্রভাষক সাহাবুল ইসলাম, যুবদল নেতা আতিকুর রহমান জর্জ, যুবদল নেতা আব্দুল মতিন।
উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহাদাত হোসেন, যুবদল নেতা আমজাদ হোসেন, বিএনপি নেতা রেজাউল করিম, ছাত্রদল নেতা সারোয়ার হোসেন রাকিবসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর