1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

পবিত্র ঈদুল ফিতর” উপলক্ষ্যে ব্যারিস্টার সালেকুজ্জামান সাগরের ঈদ শুভেচ্ছা বার্তা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩৫৫ বার পঠিত



আসসালামু আলাইকুম। প্রিয় জন্মভূমি বাগমারাসহ দেশবাসী সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। মুসলিম জাহানের সর্বোচ্চ প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর‌। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আসে এক অনাবিল আনন্দ আর উচ্ছ্বাসে ভরা পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ সারাবিশ্বের মুসলমানদের জন্য আনন্দের বার্তা বাহক। ঈদের সালাতে সকল শ্রেণী পেশার মানুষ সকল ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড় করিয়ে দেয় এই ঈদ।

প্রতিবছরের ন্যায় এই ঈদও সকলের মনের কলুষতাকে ধুয়ে-মুছে, হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা আর প্রীতির বন্ধনে আবদ্ধ করুক। সবার মাঝে আনন্দ আর কল্যাণের বার্তা ছড়িয়ে দিক সেই কামনা পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহ তায়ালার কাছে।

সিয়াম সাধনার মাধ্যমে মুসলিম উম্মাহর এই ধর্মীয় উৎসব “পবিত্র ঈদুল ফিতর” আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধশালী সমাজ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি।

পাশাপাশি সকলের নিকট আমার আকুল আহবান ঈদের দিন সবাই পরিবারসহ আপনজনদের সময় দিন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সুখ-দুঃখ, বেদনার ভাগী হউন। এভাবেই ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশা সকলের কাছে।

আজকের বাংলাদেশ, জনগনের বাংলাদেশ, সাধারন জনগন একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে, আজ রাষ্ট্রের প্রকৃত মালিকানা বুঝে পেয়েছেন । সাধারন জনগনের এই প্রত্যাশা যাতে আর কখনও কোন রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সন্ত্রাসের কাছে পরাজিত না হয় সেই লক্ষে সবাই অটুট থাকবেন বলে আশা রাখি।

পরিশেষে আমার প্রাণ প্রিয় জন্মভূমি বাগমারা থেকে প্রকাশিত “দৈনিক গ্রাম বাংলা 24” জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের মাধ্যমে মানুষের কল্যাণে এগিয়ে আসুক সেই কামনা সেই সাথে এই সংবাদ মাধ্যমের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে সকলকে আবার ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।

ধনবাদান্তে ও আপনাদের সকলের পাশে থাকার প্রত্যাশায়

ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর
এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা।
বাগমারা, রাজশাহী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর