1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

তানোরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন নবাগত ইউএনও নাইমা খান

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান।গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপসমূহ ঘুরে দেখেন এবং সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন।তিনি জানান,ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তানোর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্যাম কুমার দত্ত জানান,এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৫৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। তিনি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজার পরিবেশ সুন্দর রাখতে সক্রিয় ভূমিকা রাখার জন্য।উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান এর সাথে স্থানীয় জনপ্রতিনিধি,পুলিশ প্রশাসন ও গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর