1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাণীনগরে এক লাখ টাকার নিষিদ্ধ রিং জাল বিনষ্ট

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

উপজেলা প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে এক লাখ টাকা মূল্যের ক্ষতিকর ও নিষিদ্ধ রিং জাল বিনষ্ট করা হয়েছে। রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাতির পুল এলাকায় অভিযান চালিয়ে ২০০মিটার দৈর্ঘ্যের ২০টি রিং জাল পানি থেকে উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথসহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উদ্ধারকৃত সকল রিং জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান জনবল সংকট নিয়ে চলছে প্রতিটি উপজেলা ভিত্তিক মৎস্য অফিসগুলো। তবুও উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে মাছের বংশ বিস্তারের পথ সুগম করার লক্ষ্যে মাছ নিধনে ক্ষতিকর জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা রয়েছে। সম্প্রতি সময়ে রিং জাল সকল প্রকারের মাছ নিধনে সর্বনাশা ভ’মিকা রেখে চলেছে। মৎস্যজীবীরা বেশি টাকার আশায় মাছ ধরতে এই সব ক্ষতিকর উপকরণগুলো ব্যবহার করছেন। রিং জাল দেশীয় মাছসহ সকল প্রকারের মা মাছ, রেনু পোনাসহ মাছের বংশ নিধনে যে কি পরিমাণ সর্বনাশ করে তার প্রভাব সম্পর্কে উপজেলার মৎস্যজীবীদের সচেতন করার কর্মকান্ড অব্যাহত রাখা হয়েছে। তাই আগামীতে মাছের বংশ বিস্তারে এমন ক্ষতিকর জাল বিনষ্ট করার কোন বিকল্প নেই। এমন অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে বলে জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর