1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

মান্দায় রাস্তার পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

রিমন মাহমুদ:

নওগাঁর মান্দা উপজেলার হলুদঘর পশ্চিমপাড়া গ্রামে রাস্তার পাশ থেকে পাখি বেগম (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী দুই সন্তানের জননী। মরদেহের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পাখি বেগম মান্দা উপজেলার ভারশোঁ গ্রামের লবির উদ্দিনের মেয়ে। আগের স্বামী মাসুদ রানা তাঁকে তালাক দেওয়ার পর তিনি ঢাকায় গিয়ে গৃহকর্মীর কাজ করতেন। ঢাকায় থাকাকালীন পরানপুর মৎস্যজীবীপাড়ার জিয়ারুল ইসলামের ছেলে তাইজুল ইসলামের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তারা বিয়ে করেন। তবে দুই সপ্তাহ আগে তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটে।
স্থানীয় একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাঁকে হলুদঘর গ্রামের মোড়ে কয়েকজন যুবকের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে তাঁর লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে পাখির স্বামী তাইজুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজন বাড়িঘরে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। প্রাথমিকভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর