1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

স্বৈরাচার আওয়ামী লীগ দেশকে সাগরে ফেলে পালিয়ে গেছে – অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

 

দূর্গাপুর প্রতিনিধি, রাজশাহী
রাজনীতিতে আমার অনেক বয়স। আওয়ামী লীগ দেশকে সাগরে ফেলে পালিয়ে যায়। তারা দেশের মানুষকে আজ বিপদে ফেলে বিদেশের মাটিতে গিয়ে আনন্দ ফুর্তি করছেন। তাই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমাদের কাজ করে যেতে হবে।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়ন বিএনপির আয়োজিত কাঁঠালবাড়িয়া স্কুল মাঠে আলোচনা সভায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এসব কথা বলেন।

 

এসময় তিনি আরোও বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে দেশের সর্বোচ্চ উন্নয়ন হবে। শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষ । সংবিধানে তিনি সর্বপ্রথম বিসমিল্লাহ আনেন। বিএনপির নেতাকর্মীরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। নতুন কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবেনা। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।

 

উক্ত আলোচনা সভায় কাঁঠালবাড়িয়া ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমানের সভাপিত্বতে ও রাজশাহী জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক ( রাজন)।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, পুঠিয়া পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ,রাজশাহী জেলা যুবদলের সদস্য মাসুদ রানা মন্ডল, রাজশাহী মহানগর ছাত্র দলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মৃদুল সরকার,রাজশাহী জেলা যুবদলের সদস্য মোঃ রেন্টু, দুর্গাপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন, দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য বাক্কার হোসেন, পুঠিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আফজাল হোসেন সহ পুঠিয়া এবং দুর্গাপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগিতা সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এদিকে সভা শেষে জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর