1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দুর্গোৎসব ঘিরে রাজশাহী অঞ্চলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক 

শারদীয় দুর্গোৎসব ঘিরে রাজশাহী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। একইসঙ্গে যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব রাজশাহীর পর্যাপ্ত সদস্য মোতায়ের রাখা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর পুজামন্ডপ পরিদর্শণ ও আইনশৃঙ্খলা বিষয়ক তৎপরতা বিষয়ে নগরীর ধর্মসভা প্রাঙ্গনে এক ব্রিফিংয়ে এসব কথা তুলে ধরেন রাজশাহী র‌্যাবের (র‌্যাব-৫) অধিনায়ক লে. কর্ণেল মাসুদ পারভেজ। তিনি বলেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি রোবাষ্ট পেট্রোলিং কার্যক্রম আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।

 

নিরাপত্তা জোরদার করতে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। পূজা মন্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিট ও যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব স্পেশাল ফোর্সের স্ট্রাইকিং টিম সার্বক্ষণিকভাবে প্রস্তত রয়েছে। ব্রিফিংয়ে বলা হয়, র‌্যাব-৫’র কোম্পানী কমান্ডাররা স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সাথে সমন্বয় রাখছে। নাশকতাসহ যেকোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত টহল মোতায়েন ও সাদা পোশাকে রাজশাহী নগর ছাড়াও দায়িত্বপূর্ণ জেলা শহর ও উপজেলা পর্যায়ে চেকপোষ্ট স্থাপন করা হয়েছে।

 

যেকোন পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক ফোর্স রিজার্ভ রাখা হয়েছে বলেও জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, ভার্চুয়াল জগতে যেকোন ধরণের গুজব, উস্কানিমূলক তথ্য ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাব সাইবার মনিটরিং টীম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পূজামন্ডপ সমূহের সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও মনিটরিং করা হচ্ছে।

 

রাজশাহী র‌্যাবের অধিনায়ক পূজা মন্ডপের নিরাপত্তা রক্ষায় দায়িত্বরত র‌্যাব সদস্যদেরকে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর