1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

একই রশিতে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ‎

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি।।
‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। পারিবারিক কলহের জেরে অভিমানে একই রশিতে গলায় ফাঁস দিয়ে প্রাণ দিয়েছেন এক দম্পতি। নিহত দম্পতির মধ্যে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে ছিল ৯ মাসের সন্তান। একসাথে তিনটি প্রাণ ঝরে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

‎মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর) দুপুরে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতের কোন এক সময় উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে নিজ বাড়িতে অভিমান করে এ ঘটনা ঘটান। পরে রাতেই থানা পুলিশ তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

‎নিহতরা হলেন, কুমারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (২৫)।

‎স্থানীয়রা জানান, সোমবার সকালে অলির মা শরিফা বেগম ও ছকিনা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অলি বাড়ি ফিরলে মায়ের সঙ্গে ঝগড়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে মাকে গালাগাল ও শারীরিকভাবে আঘাত করেন। এতে অভিমান করে অলির মা স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার চান। এই বিচার প্রক্রিয়ার কথা জানতে পেরে রাতে অলি ও তার স্ত্রী নিজ ঘরের দরজা বন্ধ করে একই রশিতে পাশাপাশি ঝুলে আত্মহত্যা করেন।

‎রাত গভীর হলেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা সন্দেহ হলে দরজা ভেঙে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান। তাৎক্ষণিকভাবে খবর দেয়া হলে হাতীবান্ধা থানা পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

‎হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, “চেয়ারম্যানের কাছে বিচার দেয়ায় অভিমান থেকেই তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।”

‎এলাকাবাসীর ভাষ্য, সংসার জীবনের নানা টানাপোড়েন, পারিবারিক অশান্তি আর অভিমানের দুঃসহ বোঝা সহ্য করতে না পেরে অলি মিয়া ও ছকিনা বেগম এ চরম সিদ্ধান্ত নিয়েছেন। অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর এমন মর্মান্তিক মৃত্যুতে চারপাশে এখন শুধু হাহাকার আর কান্নার রোল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর