1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ার সারিয়াকান্দিতে ৪ বছরের শিশু মেহেদী হত্যার আসামি গ্রেফতার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত



এম কে হীরা মানিক, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি :

বগুড়া সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের কূপতলা মধ্যপাড়ার জনৈক চান্দু মেম্বারের বাড়ীর সামনে বাঁশের আড়ায় ছোট পানির ডোবায় পড়েছিলো শিশু মেহেদী হাসানের লাশ। ভিক্টিম মেহেদির মা মোছাঃ মিষ্টি আক্তার বাদী হয়ে থানায় এজাহার দায়ের অভিযুক্ত কে গ্রেফতার করা হয়। এজহার সুত্রে জানা যায়, ঐ শিশুর মা ঢাকায় গার্মেন্টসে চাকুরি করার সুবাদে শিশু মেহেদী হাসান কুপতলা মধ্যপাড়ায় তাহার নানির বাড়ীতে থাকতো। ২১/০৯/২০২৫ তারিখ বিকালে সে বাড়ীর সামনে খেলাধুলা করছিল। বিকালে তাকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজা খুঁজি শুরু করে। একপর্যায়ে সন্ধ্যায় চান্দু মেম্বারের বাড়ীর সামনে আড়ার নিকট বাঁশঝাড়ের পাশে একটি ছোট ডোবার পানিতে স্থানীয় লোকজন মোটর সাইকেলের লাইটের
আলোয় ভিক্টিম কে মৃত অবস্থায় ভাসমান দেখতে পায়। প্রথমে ধারণা করা হয়েছিল যে, শিশুটি খেলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে মারা গেছে। তাই পুলিশকে অবহিত না করে, আমার শ্বশুর মোঃ আনারুল ইসলাম শিশুটির দাফন সম্পন্ন করে। কিন্তু ২৩/০৯/২০২৫ তারিখ সন্ধ্যায় আসামী সুইটি বেগম তার মাতা আনিছা বেগমের নিকট স্বীকার করে যে, পূর্ব শত্রু-তা-র জের ধরে ক্ষোভে আমার শিশু সন্তান মেহেদী হাসানকে শ্বা-স-রো-ধ করে হ-ত্যা করে, লা-শ গোপনের জন্য ডোবায় ফেলে দেয়।এই বিষয়ে শিকারোক্তি দিয়েছে অভিযুক্ত সুইটি বেগম।
হত্যা মামলার গ্রেফতারকৃত আসামী সুইটি বেগম (২৩) ঐ এলাকার হবিবুর রহমান এর তালাকপ্রাপ্ত কন্যা এবং কুপতলা মধ্যপাড়ার বাসিন্দা। তাহার বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা নং-১৫, তারিখ-২৪-০৯-২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১, পেনাল কোড ১৮৬০ রুজু হয়েছে বলে আমরা জানতে পেরেছি ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর