1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসুচীর ১২০ বস্তা চাল জব্দ, ডিলারের গুদাম সিলগালা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ :

বগুড়ার আদমদীঘিতে কালো বাজারে বিক্রির উদ্যেশ্যে নেয়ার পথে খাদ্যবান্ধব কর্মসুচীর ৩৪ বস্তা চালসহ ১২০ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা প্রশাসন। এসময়
শাহিদা বেগম নামের এক ডিলারের গুদাম ঘর সিলগালা করা হয়। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার জুম্মার নামাজের সময় আদমদীঘি সদর থেকে মুরইল বাজারে দুইটি অটোরিক্সা ভ্যান গাড়ী যোগে কালো বাজারে বিক্রির উদ্যেশ্যে নেয়ার পথে ৩৪ বস্তা চাল স্থানীয়রা বগুড়া-নওগাঁ মহাসড়কের আমদদীঘি হাসপাতালের সামনে ওই দুইটি অটোরিক্সা আটক করে। চাল গুলো খাদ্যবান্ধব কর্মসুচীর আদমদীঘি পশ্চিম বাজারের একটি গুদাম থেকে পাচার করে মুরইল বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জুলফিকার ও তৌফিক সহ স্থানীয়রা দাবী করেন। ডিলার শাহিদা বেগমের স্বামী দুলাল হোসেন জানান, দুইটি অটোরিক্সায় আটককৃত ৩৪ বস্তা চাল তার নয় বলে দাবী করেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করার প্রায় ৩ ঘন্টা পর বিকেল ৪ টায় সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা আদমদীঘি পশ্চিম বাজার তালুকদার কমপ্লেক্স-এ অবস্থিত খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার শাহিদা বেগমের ভাড়া গুদাম ঘর তল্লাশি করেন। এসময় সরকারি খাদ্যবান্ধব লেখা ৫১ বস্তা ও প্লাষ্টিকের খোলা ৩৫ বস্তা চালসহ মোট ৮৬ বস্তা চালসহ গুদাম ঘর সিলগালা করেন। এছাড়া ও মহাসড়কে আটককৃত ৩৪ বস্তা চাল জব্দ করে সদর ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কবির মোবাইল ফোনে বলেন, এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেয়া হবে। এদিকে আদমদীঘি উপজেলা প্রশাসনকে অবহিত করার প্রায় ৩ ঘন্টা পর সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা গুদাম ঘরে যাওয়ায় স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করেন। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর