1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

 

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) বেলা বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। পূজা মন্ডপ গুলোতে নির্বিঘ্নে শারদীয় দূর্গাপূজা পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহন এবং আাইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানানো হয়। সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান, অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের মেডিকেল অফিসার ডাক্তার ববিতা রানী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাজিবুল হাসান রাজিব, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক অধ্যাপক অহিদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, যুগ্ম সম্পাদক গৌতম কুমার স্বর্ণকার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি পরিমল কুমার মন্ডল, বিশ^নাথ প্রামানিক, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন মন্দির কমিটি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাগমারা উপজেলার ৮২টি মন্ডপে পূজা উদযাপন করা হবে বলে পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর