1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারা কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

আতাউর রহমান, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা রাজশাহী প্রতিনিধি:-

রাজশাহীর বাগমারা কলেজে ২০২৫-২৬ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজ অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জিয়াউল আলম, বাগমারা কলেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ডঃ মো: মোস্তাফিজুর রহমান মন্ডল, ডীন ফিসারিজ অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সভাপতি গভর্নিং বডি, বাগমারা কলেজ। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদেরকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মাধ্যমিক পেরিয়ে কলেজে ভর্তি হওয়া একটি গুরুত্বপূর্ণ অর্জন। বড় সফলতা পেতে হলে এখন থেকেই নিয়মিত পড়ালেখায় মনোযোগী হতে হবে, একাডেমিক বই গভীরভাবে অধ্যয়ন করতে হবে এবং বিজ্ঞানের প্রতি আগ্রহী হতে হবে।” তারা ভালো ফলাফল অর্জন ও সফল ব্যক্তিত্ব গঠনে শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনা, উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর