1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দুর্গাপুর থানা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

দূর্গাপুর প্রতিনিধি, রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ ভাবে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে বিশেষ নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দুর্গাপুর থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) কুদরত -ই-খুদা শুভ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কামারুজ্জামান আয়নাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলাম ও সেক্রেটারি শামীম উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি, আব্দুল আজিজ মন্ডল।

এসময়, দুর্গাপুর হিন্দু-বৌদ্দ-খ্রিস্ট্রান কল্যান ফ্রন্টের সভাপতি সুনীল চন্দ্র প্রামানিক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি, প্রশান্ত সরকার ও সাধারন সম্পাদক, শীবেন্দ্রনাথ সরকারসহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ পুজা উদযাপন কমিটির সদস্য ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল মোতায়েন করা হবে। রাতভর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে বিশেষ নজরদারি চালানো হবে। এছাড়া সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল হতে আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর