1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সাতক্ষীরা দেবহাটায় অনৈতিক কাজের অভিযোগে এক শিক্ষক ও আয়া আটক, আদালতে প্রেরন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত



গ্রাম বাংলা নিউজ:

সাতক্ষীরার দেবহাটায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও ঐ স্কুলের আয়াকে স্থানীয় জনতা আটক করে থানায় প্রেরন করার ঘটনা ঘটেছে।এ ঘটনায় পুলিশ আইনী প্রক্রিয়ার মাধ্যমে আটককৃত শিক্ষক ও আয়াকে আদালতে প্রেরন করেছে। এছাড়া স্কুল ম্যানেজিং কমিটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে উক্ত দুজনকে সাময়িক বহিষ্কার ও স্কুলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
জানা গেছে, উপজেলার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ব্যানার্জী ও উক্ত স্কুলের আয়া জান্নাতুল ফেরদৌস দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এ ঘটনার কারনে উক্ত স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হওয়া ও স্কুলের ভাবমূর্তি নষ্ট হওয়ায় পূর্বের কমিটির সময় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়। কিন্তু তারা সে বিষয়ে সতর্ক না হয়ে তাদের অনৈতিক সম্পর্ক বজায় রাখে। এই কারনে ঐ মহিলার পারিবারিক অশান্তি সৃষ্টি হলে তিনি দেবহাটা উপজেলার কুলিয়া আশু মার্কেটে একটি ঘর ভাড়া করে থাকেন। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ঐ এলাকার জনগন ঐ ভাড়া বাসা থেকে সঞ্জীব কুমার ও আয়া জান্নাতুল ফেরদৌসকে আটক করে থানায় সোপর্দ করে। দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান ও টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহবায়ক আব্দুল মতিন বকুল জানান, অনৈতিক কর্মকান্ডের কারনে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ও আয়া জান্নাতুল ফেরদৌসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া ম্যানেজিং কমিটির সদস্য হাবিবুর রহমান মাসুমকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর ২জন সদস্য হলেন স্কুলের শিক্ষক আমিরুল ইসলাম ও শিক্ষক হাসান রেজা মুকুল। আব্দুল মতিন বকুল জানান, এই কমিটি রিপোর্ট দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, রাতে স্থানীয়দের বরাতে সংবাদ পেয়ে পুলিশ শিক্ষক ও আয়াকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর