1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় একই স্থানে পাল্টাপাল্টি ইফতার মাহফিলের আয়োজন; সংবাদ সম্মেলন করে এক পক্ষের স্থগিত ঘোষণা

স্টাফ রিপোর্টার, বাগমারা:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার, বাগমারা:
সারাদেশের ন্যায় বাগমারাতেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিভিন্ন স্থানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তারই ধারাবাহিকতায় রাজশাহীর বাগমারায় ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিলের আয়োজন করছেন দলের তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিগণ ও নেতাকর্মী বৃন্দ। সেই লক্ষ্যেই বাগমারার শুভডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আগামীকাল বৃহস্পতিবার ২৭ মার্চ মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলের আয়োজন করে মাঠের জন্য আবেদন করেন।
একই সাথে ঐ একই স্থান এবং তারিখে বিএনপির শুভডাঙ্গা ইউনিয়নের সভাপতি মোঃ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার তারাও ইফতার মাহফিলের আয়োজন করার জন্য মাঠ ব্যবহারের জন্য আবেদন করেন।
এতে সরকারি গোয়েন্দা সংস্থা বিষয়টি নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানকে অবগত করায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং সকল ধরনের সহিংসতা এড়াতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মোশাররফ হোসেন সাংগঠনিক সম্পাদক রফিকুলকে বার বার ঐ ইফতার মাহফিলের আয়োজন স্থগিত করার জন্য অনুরোধ করেন।
সর্বশেষ দলীয় অন্ত:কোন্দল যাতে আরও বৃদ্ধি না পায় এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আজ বুধবার ২৬ মার্চ বিকেলে মচমইল বাজারে চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রফিকুলের উপস্থিতিতে চেয়ারম্যান মোশাররফ হোসেন তাঁর (রফিকুলের) ইফতার মাহফিল স্থগিত ঘোষণা করেন।
অদ্য সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আমি ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম এবং অপর পক্ষকে দাওয়াতও করেছিলাম। কিন্তু তাঁরা কেউ সেই ইফতার মাহফিলে যোগদান করেননি। এখন দুঃখজনক ভাবে একই সঙ্গে একই স্থান ও তারিখে তারা আবারও ইফতার মাহফিলের আয়োজন করবে বলে আবেদন করেছে। এটা অত্যান্ত দুঃখজনক ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলে আমি মনে করি।
তাই দলের স্বার্থে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমি অনুরোধ করব সকল ধরনের সহিংসতা পরিহার করে দলের ভাবমূর্তি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে।
উক্ত সাংবাদিক সম্মেলনে যুবদল নেতা রফিকুল ইসলাম দাবি করেন, আমি দলের পরিক্ষিত একজন কর্মী, দলের জন্য নির্যাতিত হয়েছি বারবার জেলও খেটেছি।
এবিষয়ে জানতে চেয়ে বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা আগেই মাঠ ব্যবহারের জন্য আবেদন করেছি এবং এখানে কেন্দ্র ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
এসময় সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আজাহার আলী সরদার, সাবেক যুবদলের সেক্রেটারি মহসিন আলী, আ: মান্নান রানা, মারুফ রায়হান, বাচ্চু রহমান, জিয়াউর রহমান, নাইমুল ইসলাম প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর