1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় খাদ্য গুদামে প্রশাসনের অভিযানে মিলল পঁচা চাল; চার গুদাম সিলগালা

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, বাগমারা: 
রাজশাহীর বাগমারায় সরকারি খাদ্য গুদাম ভর্তি রয়েছে পচা চালে। গুদামে রক্ষিত চালের প্রায় ৭০ থেকে ৮০ ভাগ চালই পঁচা- নষ্ট এবং খাওয়ার অনুপযোগী।
সেই পঁচা চাল সরকারি বিভিন্ন প্রকল্পের সুফল ভোগীদের মাঝে বিতরণ করা হয়ে থাকে। ওই সকল চাল সুফল ভোগীরা খেতে না পারায় প্রশাসনের নিকট মৌখিক অভিযোগ করেন। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে আজ ৪ সেপ্টেম্বর, খাদ্য গুদাম পরিদর্শনে যান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় উপজেলার ৪টি খাদ্য গুদামে গিয়ে চালের বস্তা দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।
ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা পাওয়া যায় এই পরিদর্শনে। গুদামে থাকা চাল পঁচে নষ্ট হয়ে গেছে। চালের গুণগত মান ঠিক আছে কিনা সেটি পরীক্ষা করার জন্য কিছু স্যাম্পলও সংগ্রহ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সরকারি সুফলভোগীদের মাঝে এই চালগুলো বিক্রয় করা হয়ে থাকে। এই চালের মান এতটাই খারাপ যা খাওয়ার সম্পুর্ণ অনুপযোগী।
এবিষয়ে ওসি এলএসডি বাচ্চু মিয়ার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে দাবি করেন, এতো চাল চেক করে নেয়া সম্ভব হয় না। পাশাপাশি চালগুলো বিভিন্ন ঠিকাদার কর্তৃক সংগ্রহ করা হয়ে থাকে। ট্রাক ভর্তি করে ঐ সকল চালের বস্তা আনা হয় খাদ্য গুদামে যার কারণে সকল বস্তা যাচাই করে নেয়া সম্ভব হয়না।
এদিকে খাদ্য গুদামে এই অনিয়মের ঘটনায় চারটি গুদাম সিলগালা করেছে উপজেলা প্রশাসন। খাদ্য গুদামে অভিযানকালে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেশ আমিন সহ ওসি এলএসডি বাচ্চু মিয়া।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেশ আমিন বলেন, উপজেলা খাদ্য গুদামে কখন কি পরিমান চাল বা ধান গুদাম জাত করা হচ্ছে সেটি মূলত যিনি গুদাম কর্মকর্তা তিনি দেখে এবং বুঝে নেন। কি পরিমাণ চাল নষ্ট হল এটি আসলে বলা  সম্ভব হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, এটি আসলে গুদাম কর্মকর্তার অবহেলা। তিনি যে পদের দায়িত্ব পালন করবেন সেটি খেয়াল রাখবেন না সেটা তো মেনে নেয়া যায় না। সরকারের কোটি কোটি টাকার মালামাল নষ্ট হচ্ছে অথচ তিনি জানেন না এটা হতে পারে না। এই চাল খাওয়ার অনুপযোগী আমি নিজেও জানতাম না। সুফলভোগীদের অভিযোগের ভিত্তিতেই গুদামে অভিযান পরিচালনা করি। অনিয়ম প্রমাণিত হওয়ায় বর্তমানে চারটি গুদাম সিলগালা করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর