1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের উদ্যোগে পারিবারিক ইফতার মাহফিল

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১১১ বার পঠিত


দূর্গাপুর প্রতিনিধিঃ মোঃ জাহাঙ্গীর আলম আকাশ

রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটনের উদ্যোগে শালঘরিয়া গ্রামবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৭ মার্চ) বিকেলে উপজেলার শালঘরিয়া বদির মোড় সংলগ্ন আজমের আমবাগানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার আনিসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সোহেল রানা সেলিম ও সহকারী শিক্ষক শাহাদাত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, পৌর আমীর নুর আলম, ওয়ার্ড কাউন্সিলর মাহফুল ইসলাম লিটন, অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ইয়ার মোহাম্মদ প্রমুখ। এছাড়া উক্ত ইফতার মাহফিলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, তরুণ সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে নুরুজ্জামান লিটন বলেন, “ইসলামের শিক্ষা হলো পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখা। এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চাই।”

অনুষ্ঠানে ধর্মীয় আলোচকরা রমজানের ফজিলত ও সংযমের শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। পরে একসঙ্গে ইফতার গ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা।

স্থানীয়রা জানান, “নুরুজ্জামান লিটন সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। এই ইফতার আয়োজন তার জনগণের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধেরই প্রমাণ।”

ইফতার মাহফিল শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর