1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

স্টাফ রিপোর্টার, বাগমারা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪১ বার পঠিত
স্টাফ রিপোর্টার, বাগমারা : গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) বিকেল পাঁচ’টায় বাগমারা উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত  হয়। ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপজেলা সদর ভবানীগঞ্জ আলু হাটিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।বিশেষ বক্তা ছিলেন,  রাজশাহী জেলা মহিলা দলের সভানেত্রী এ্যাড. শামসাদ বেগম মিতালী।
বিশেষ অতিথি ছিলেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, আমজাদ হোসেন, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আলী, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন আলী, গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খাঁ, ঝিকরা ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফোর রহমান, মাডিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম আলী,
গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন, গনিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ঝিকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  এমদাদুল হক মাস্টার, নরদাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন মহুরি।
স্মরণকালের এই বর্নাঢ্য শোভা যাত্রায় ১৬ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভার হাজার হাজার নেতা কর্মী অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিক।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর