1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সারিয়াকান্দিতে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

এম কে হীরা মানিক, সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি :

গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিতে সারা বাংলাদেশে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ মিছিল উদযাপন হয়। তারি ধারাবাহিকতার অংশ হিসাবে, বগুড়া সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে, ৩ সেপ্টেম্বর সমাবেশ আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি হয়েছে। উক্ত আলোচনা সভায় সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনির সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড: শরিফুল ইসলাম হিরার সঞ্চালনায়,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানার আমন্ত্রণে, প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ৩৬ বগুড়া ১ আসন সারিয়াকান্দি সোনাতলার মোঃ আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। এবং আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোনাতলা উপজেলার বিএনপি’র সভাপতি সোনাতলা উপজেলার সাবেক চেয়ারম্যান ৩৬ বগুড়া ১ আসনের সর্বশেষ সংসদ সদস্য প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির। সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডঃ নুর এ আজম বাবু, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি সহিদ – উন – নবী ইসলাম,বগুড়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ভিপি কে,এম খাইরুল বাশার, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম হেলাল, বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম বাদশা, বগুড়া জেলা যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সরকার মুকুল, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম শুভ, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাবিবুর রশিদ সন্ধান, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এ সময় তারা দলের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আর যেন বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে না পারে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল বিবাদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আগামী নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দিয়ে, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলকে ক্ষমতায় আসতে হবে দেশ পরিচালনা করতে হবে , তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রস্তুতি ইত্যাদি। আলোচনা শেষে সারিয়াকান্দি উপজেলা বিএনপি পৌর বিএনপির ও ইউনিয়ন বিএনপির, ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল জাসাস ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে। সারিয়াকান্দির প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল প্রদর্শন করেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর