1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

মহাদেবপুরে ছাগল-হাঁস-মুরগী বিতরণ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

নওগাঁর মহাদেবপুরে উপকারভোগীদের মাঝে ছাগল, হাঁস ও মুরগী বিতরন করেছে আলো (এ্যাসিসট্যান্স ফর ল্যান্ডলেস অর্গানাইজেশন)। মঙ্গলবার উপজেলার এনায়েতপুর এবং খাজুর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে প্রাথমিক মোট ৭০জনকে ১টি করে ছাগল, ১০টি করে হাঁস এবং ১০ টি করে মুরগী বিতরন করা হয়েছে।

আলোর পক্ষে বিকল্প জীবিকায়নের মাধ্যমে পরিবারে নারীদের আয় ও সঞ্চয় বৃদ্ধির লক্ষ্যে আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা মেনোনাইট সেন্ট্রাল কমিটি এমসিসি বাংলাদেশের সহায়তায় “গ্রামীণ জীবিকায়ন ও খাদ্য নিরাপত্তা প্রকল্প ফেইস-২” এর অধিনে এই উপকরণগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের ভেটেনারী সার্জন ডাঃ মো আল আমিন তান, ভেটেনারী ফিল্ড এ্যসিসট্যান্ট সুলতান হাসান, আলো-এর নির্বাহী পরিচালক মোঃ মাসুদুর রহমান।

আলো’র নির্বাহী পরিচালক মো: মাসুদুর রহমান বলেন, আমরা চাই প্রতিটি পরিবার নিজেদের জীবিকা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভর হয়ে উঠুক। মুরগি, হাঁস ও ছাগল বিতরণের এই উদ্যোগ তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সহায়ক হবে। এই কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো আয়ের উৎস তৈরী করতে এবং পারিবারিক পুষ্টি চাহিদা পূরনের পাশাপাশি অতিরিক্ত আয় ও খাদ্য বহুমূখিতা সৃষ্টি করতে পারবেন। আলো বিশ্বাস করে, ক্ষুদ্র উদ্যোগ থেকে বড় পরিবর্তন সম্ভব। তাই সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর