1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সারিয়াকান্দিতে কালিতলা গ্রোয়েন বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৬ বার পঠিত

 

এম কে হীরা মানিক, সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি :

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান। ২রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) আতিকুর রহমান,পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দির সহকারী প্রকৌশলী আব্দুল মালেক সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ড বগুড়া কর্তৃক বিগত আওয়ামী সরকারের সময় এই অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদের চিঠি দেওয়া হলেও ফ্যাসিস্ট আওয়ামীলীগের প্রভাবশালী স্থানীয় সাংসদ ও নেতাকর্মীদের চাপে এবং বাঁধার মুখে তা কার্যকর করতে পারেনি। এতে হুমকির মুখে ছিলো কালিতলা বন্যা নিয়ন্ত্রিত গ্রোয়েন বাঁধ।
সব জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে বর্তমান ২৪ শে জুলাই গণঅভ্যুত্থানের সরকারের সময় এসে তা বাস্তবায়িত করতে সক্ষম হয়েছে। এতে বন্যা নিয়ন্ত্রিত গ্রোয়েন বাঁধ রক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। বিগত সময়ে এই অবৈধ স্থাপনা উচ্ছেদে এবং বাঁধ রক্ষার্থে অনলাইন সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
অভিযান পরিচালনা বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দি উপ-বিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, কালিতলা গ্রোয়েন বাঁধ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার অধিগ্রহণকৃত সম্পত্তি। গ্রোয়েন বাঁধ রক্ষার্থে এবং সৌন্দর্য বর্ধনের জন্য এই অবৈধ স্থাপনা গুলো ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হলো। এতে করে কালিতলা গ্রোয়েন বাঁধের সৌন্দর্য বৃদ্ধি পেলো। তিনি আরও বলেন, পৌর এলাকার হিন্দুকান্দিতে পানি উন্নয়ন বোর্ড বগুড়া কর্তৃক অধিগ্রহণকৃত সম্পত্তির উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ সহ কাঁটাতার দিয়ে দখলকৃত সম্পত্তি দখল মুক্ত করতে অচিরেই যৌথ বাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।
এবিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী,সচেতন মহল সহ সকলের সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর