1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎স্কুল ছুটি শেষে বাড়ি ফেরা হলো না ষষ্ট শ্রেণির ছাত্র ইমাম ইসলামের

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পঠিত



‎লালমনিরহাট প্রতিনিধি:
‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যাত্রীবাহি বাস চাপায় ইমাম ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
‎ 
‎বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দিঘীরহাট এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
‎ 
‎নিহত ইমাম ইসলাম উপজেলার সিংগিমারী শস্য গুদাম এলাকার সৌদি প্রবাসী নুর ইসলামের ছেলে। সে স্থানীয় হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
‎ 
‎পুলিশ ও স্থানীয়রা জানান, হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ছুটি হলে মহাসড়ক হয়ে হেটে বাড়ি ফিরছিল স্কুলছাত্র ইমাম ইসলাম। দিঘীরহাট এলাকায় পৌছলে বুড়িমারী থেকে আসা ঢাকাগামি ফাওমিতা পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে পুলিশে সোপর্দ করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে উভয় পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।
‎ 
‎ঘটনাস্থলে উপস্থিত হাতীবান্ধা থানার উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার জানান, ঘাতক বাসটি আটক রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর