1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ভালো সমাজ গড়তে ভালো মানুষ প্রয়োজন; সাবেক এমপি গফুর

গ্রাম বাংলা ২৪ নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০২ বার পঠিত

 

গ্রাম বাংলা ২৪ নিউজ ডেস্ক:

রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আঃ গফুর ও তার পুত্র অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ফারাবীর নেতৃত্বে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল ৪ ঘটিকায় উপজেলার ঝিকড়া হাইস্কুল মাঠে ঝিকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার ওয়াহেদ আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি অধ্যাপক এম এ গফুর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার পতনের পর সারা দেশের ন্যায় বাগমারার জনগনও মুক্ত হয়েছে। দীর্ঘ সময়ে অবিচার, নিপীড়ন ও ঘুষ-দুনীর্তির অবসান চায় বাগমারাবাসী। আমাদের কোন চাওয়া-পাওয়া নেই। বাগমারাবাসীর সেবা করাই আমাদের মুল লক্ষ্য। ১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রথম দল গঠন প্রক্রিয়া শুরু করেন তখন বাগমারা থেকে আমিই একমাত্র নেতৃত্ব দিয়েছিলাম। এছাড়াও তিনি বলেন, যে যাই বলুক নির্বাচন হবেই। কোন অপশক্তি যেন পুণরায় মাথাচাড়া দিতে না পারে আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে।

 

মনোনয়ন প্রত্যাশী মেজর ফারাবী বলেন, মেজর জিয়াউর রহমান একজন সত্যিকারের দেশ প্রেমিক ছিলেন। তাঁর প্রচেষ্ঠায় খুব অল্প সময়ে বাংলাদেশ সাংগঠনিকভাবে এগিয়ে গিয়েছিল। দেশকে বাকশাল মুক্ত করে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি। আমি মনোনয়ন পেলে এলাকাবাসীর উন্নয়নে কাজ করতে চাই।

 

যোগীপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজার রহমান মন্ডল বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আমাদের সুযোগ এসেছে নির্বাচনে অংশগ্রহণ করার। ভেদাভেদ ভুলে আমাদের সেই সুযোগ কাজে লাগাতে হবে।

 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আব্দুল জলিল যুবদল সভাপতি আউচপাড়ায় ইউপি, মাস্টার মনিরুজ্জামান সাবেক সাধারণ সম্পাদক, গোবিন্দ পাড়া ইউপি বিএনপি, অধ্যাপক ইউনুস আলী রাজশাহী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, যুবদল নেতা দুলাল হোসেন ৪ নং বড় বিহানলী ইউপি, জিয়াউর রহমান সুমন উপজেলা যুবদল ও ঝিকড়া যুবদল সভাপতি, মামুনুর রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক নরদাশ ইউপি বিএনপি প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর