1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

মোহনপুরে আলোচিত কৃষক আলতাফ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

 রাজশাহীর মোহনপুরে আলোচিত ৫২ বছর বয়সী কৃষক আলতাফ শাহ হত্যা মামলার পলাতক দুই আসামি শরিফুল ইসলাম(৪৬) ও মো. রাসেলকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৫, রাজশাহীর একটি চৌকস দল।

 

নিহত কৃষক আলতাফ শাহ মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার শরিফুল ইসলাম ও মো. রাসেল ওই একই গ্রামের রুস্তম আলীর ছেলে। তারা সম্পর্কে নিহত কৃষক আলতাফের চাচাতো ভাই। বুধবার (২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৫, রাজশাহী, মোল্লাপাড়া ক্যাম্প।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, গত ১৬ মার্চ সকালে মোহনপুরের তুলশিক্ষেত্র বিলের একটি ডোবায় নিহত আলতাফের মরদেহ পাওয়া যায়। এর আগে ৯ মার্চ থেকে নিখোঁজ ছিলেন তিনি। ১০ মার্চ আলতাফের জমিতে মগজ সাদৃশ মাংস এবং জমি থেকে কিছুটা দূরে ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখা গিয়েছিল। এর ছয়দিন পর ওই জমির প্রায় ছয় কিলোমিটার দূরের ডোবায় কৃষক আলতাফের মাথা থেতলানো লাশ পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেপ্তার শরিফুল ও রাসেল আলতাফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের সঙ্গে চাচা আলতাফের জমি সংক্রান্ত বিরোধ ছিল। ৯ মার্চ রাতে আলতাফ জমিতে সেচ দিতে গিয়েছিলেন। তখন কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে হত্যা করা হয়। গ্রেপ্তার দুই আসামিকে মোহনপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হলে তারা বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর