1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎দুর্গাপুরে মিথ্যা সংবাদ ও অসাংগঠনিক কার্যকলাপের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

দূর্গাপুর রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী
রাজশাহীর দুর্গাপুরে মিথ্যা সংবাদ ও অসাংগঠনিক কার্যকলাপের বিরুদ্ধে উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে দুর্গাপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে, রবিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার সময় দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন।


‎এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান, জেলা যুবদলের সদস্য মাসুম রানা, জেলা যুবদলের সদস্য খোদা বক্স, জেলা যুবদলের সদস্য রেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আঃ আলেক, মিলন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জেমস, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহামুদুল হাসান, যুগ্ন-আহ্বায়ক আনারুল ইসলাম, যুবদল নেতা সানোয়ার হোসেন টুটুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আঃ খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলামী সরকার, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক ফারুক মজুমদার, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক মজনুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান, জেলা প্রজন্ম দলের সাধারন সম্পাদক সুজন আলী, পৌর শ্রমিকদলের সদস্য সচিব আসাদুজ্জামান রিপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব এসএম সাকিব, দুর্গাপুর ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি সাগর আহম্মেদ, সাধারন সম্পাদক জামিউল ইসলাম লিয়ন, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম, রানা হামিদ, জীবন, বাতেনসহ দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের সকল কর্মরত সাংবাদিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়। তিনি জানান, গত শুক্রবার (২৯ আগস্ট)  বিকেল ৫ টার সময় এনসিডিপির হাট মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি আয়োজিত প্রস্তুতি সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রস্তুতি সভায় ত্যাগী ও আওয়ামীলীগ কর্তৃক নির্যাতিত একাধিক মামলার আসামী, জুলাই  যোদ্ধা ও বিএনপির অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান কমিটির পদের নেতাদের আমন্ত্রণ না জানানো এবং সেই অনুষ্ঠানে মঞ্চের সামনের সারিতে বিতর্কিত ও আওয়ামী সুবিধা ভোগী কিছু ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন যা অত্যান্ত লজ্জাজনক।

যা আমাদের পক্ষে মেনে নেয়া কোন ভাবেই সম্ভব ছিলনা। পরে আমরা ওই অনুষ্ঠানে বিষয়গুলি নিয়ে প্রতিবাদ করি এবং সিনিয়র নেতাদের অনুরোধ করি পুনরায় আগামীকাল প্রস্তুতি সভা করা হোক এবং অবশ্যই সেই সভাতে বিতর্কিত আওয়ামী সুবিধাভোগী ব্যক্তি বর্গকে বাদ দিয়ে সভা করা হোক।

তিনি আরও বলেন, এরপর গত (৩০ আগস্ট) শনিবার আমাদের বিরুদ্ধে দুর্গাপুর বাজারে একটি প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। সেখানে দেশীয় অস্ত্র-লাঠি প্রদর্শন করা হয় এবং বক্তৃতায় সিনিয়র নেতারা যে ভাষা প্রয়োগ করে তা অত্যান্ত দুঃখজনক। প্রতিবাদ মিছিলে উপজেলা ও পৌর বিএনপির গুটি কয়েক লোক উপস্থিত ছিলেন। তাদের প্রতিবাদ মিছিলে উপজেলা ও পৌর বিএনপির অধিকাংশ নেতাদের সম্মতি ছিল না।হাতে গোনা দুই একজন নেতা তাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য ইলেকট্রনিক মিডিয়ায় মিথ্যা অপপ্রচার করে। যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা।

‎উল্লেখ্য, এর আগে গত শুক্রবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হন।


Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর