1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে, প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে, প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেল ৫ টায় উপজেলার ২ নম্বর নরদাশ ইউনিয়ন  বিএনপির অঙ্গ ও সহোযোগী   সংগঠনের আয়োজনে, পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের হল রুমে, এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ প্রস্তুতি সভায় ইউনিয়ন বিএনপি যুবদলের সভাপতি মো: আ: মতিনের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, নরদাশ ইউনিয়ন বিএনপির সভাপতি, মাস্টার মোঃ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেছেন, রাজশাহী ৪ বাগমারা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব, অধ্যাপক কামাল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার মোঃ আব্দুল গাফফার, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান, মোঃ হাবিবুর রহমান হবির, বিএনপি নেতা খন্দকার মোহাম্মদ দুলাল হোসেন, পানিয়া নরদাস ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাফিক্স ফ্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন,কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, নরদাশ ইউনিয়ন বিএনপির, সাধানণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আ: মান্নান, যুবদল নেতা আতিকুর রহমান জর্জ সহ  অত্র ইউনিয়ন বিএনপি’র সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নরদাশ বাজারের বিভিন্ন দোকানে, তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরন করেন  অধ্যাপক কামাল হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর