1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা ও কুইজ প্রতিযোগিতা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

হেলাল উদ্দীন,বাগমারা:

রাজশাহীর বাগমারায় উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভার সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। মূল আলোচক ছিলেন রাজশাহীর নিরাপদ খাদ্য অফিসার ইয়ামিন হোসেন।

সভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন সুলতানা কাবেরী, স্যানিটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, খাদ্য কর্মকর্তা নবী নয়াজেস আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, সুশিল সমাজের প্রতিনিধি আবদুস সামাদ, চেয়ারম্যান মোশাররফ হোসেন, ব্যবসায়ী রাজু আহম্মেদ, সাংবাদিক হেলাল উদ্দিন, মামুনুর রশিদ মামুন প্রমুখ। সভায় ভেজালমুক্ত খাদ্য পরিবেশন, বাজারজাত ও নিরাপদ খাদ্য বিষয়ে আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই দিনে দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা মূলক কর্মসূচির আওতায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কুইজ বিজয়ী পাঁচজনকে পুরষ্কার দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর