1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সাতক্ষীরায় লাইসেন্সবিহীন জ্বালানি তেলের গোডাউনে আগুন, দগ্ধ দুই ব্যবসায়ী

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

সাতক্ষীরার সদরের ফিং ড়ী বাজারের সবুর মার্কেটে লাইসেন্সবিহীন জ্বালানি তেলের গোডাউনে আগুন লেগে দুইজন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে মেসার্স অরুপ স্টোরের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ধোঁয়া ও আগুনে দগ্ধ হন শান্তি ঠাকুর ও হাফিজুল সরদার। স্থানীয়রা তাদের দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

সরেজমিনে জানা গেছে, সরকারি খাস জমি দখল করে তৈরি সবুর মার্কেটে কোনো ধরনের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে দাহ্য পদার্থ বিক্রি হচ্ছিল। আইন অনুযায়ী বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়া এ ধরনের ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ।

স্থানীয়রা বলছেন, সাতক্ষীরার পৌর শহর থেকে ইউনিয়নের হাট-বাজার পর্যন্ত অসংখ্য অবৈধ দোকান খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি করছে। এসব দোকানে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। এতে যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড বা নাশকতার ঝুঁকি রয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল বিক্রি অত্যন্ত বিপজ্জনক। এতে মানুষের জীবন ও পরিবেশ দুটোই হুমকির মুখে পড়ছে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ বলেন, অবৈধ এসব তেলের গোডাউন শনাক্ত করে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর