1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার পঠিত

 

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

আদমদীঘি সান্তাহার পৌরসভা এলাকায় ২০ পিস ইয়াবা
ট্যাবলেট ও একটি প্রাইভেট কারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ । গত মঙ্গলবার
দিবাগত রাত প্রায় ১ টায় সান্তাহার পলাশ আবাসিক হোটেলের সামনে থেকে তাদের আটক করা
হয়। গ্রেপ্তারকৃতরা হলো নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হোসেনপুর গ্রামের আবুল কালাম
আজাদের ছেলে রুহুল আমিন (৩৭) ও উত্তরপ্রামের মোতালেব হোসেনের ছেলে আব্দুল মজিদ ( ২৭)।
সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল মান্নান জানান, গত মঙ্গলবার রাতে থানা এলাকায় মাদক
বিরোধী অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার পৌরসভাস্থ পলাশ
আবাসিক হোটেলের সামনে রাস্তার উপড় টয়োটা র‌্যাভ-৪ হাইবার্ড ঢাকা শ/৪৬৯ নম্বর একটি
প্রাইভেট কার আটক করা হয়। এরপর কারের ভিতর তল্লাশি করে নেশার ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও
তাদের ব্যবহৃত প্রাইভেট কারসহ উল্লেখিত দুইজনকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার
ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে
থানায় মাদক আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর