1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সারিয়াকান্দিতে “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্যে হোক” আলোচনা সভা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পঠিত

এম কে হীরা মানিক , সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দিতে “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্যে হোক” এই স্লোগানে ধানের শীষের সমর্থকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগষ্ট মঙ্গলবার সকালে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মাঠে সারিয়াকান্দি-সোনাতলা ধানের শীষের সমর্থকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত কর্ণেল বিএনপি নেতা জগলুল আহসান। পৌর জাসাসের সহ-সভাপতি রহিদুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মাসুদুর রহমান হিরু মন্ডল। এসময় আরও বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, শাজাহানপুর উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ জাহিদ, চালুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, এবং এ সময় বিভিন্ন ইউনিয়ন পর্যায় ওয়ার্ড পর্যায় ও অনেক গ্রাম গঞ্জ থেকে আগত বিএনপি’র সকল স্তরের নেতৃবৃন্দ মহিলা নেতৃবৃন্দ জনসাধারণ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন । সভায় সঞ্চালনা করেন, সারিয়াকান্দি পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ বুলু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর