1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

নওগাঁয় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদন্ড, খালাস ৩

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় কিশোরীকে অপহরণ করে ধর্ষনের ঘটনায় আব্দুস সালাম (৩৮) নামে এক আসামীকে সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে তার ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১ টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন। এ মামলার আরো তিন আসামীকে খালাস প্রদান করা হয়েছে। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

কারাদন্ডপ্রাপ্ত আসামী আব্দুস সালাম নওগাঁ সদর থানার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসীন্দা।খালাস প্রাপ্তরা হলেন- চয়েন আলী মুন্সি, আলমগীর হোসেন ও নাজমা খাতুন। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামী আব্দুস সালাম নওগাঁ সদর থানার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসীন্দা। তিনি ভাঙ্গারির ব্যবসায়ি। ব্যবসার জন্য জেলার পত্নীতলা থানার কাদিয়াল বাজারের পাশে ভুক্তভোগীর বাড়ির পাশে ভাড়া থাকতেন। কিশোরী সপ্তম শ্রেণীতে মাদরাসায় পড়াশুনা করতো। মাদরাসায় আসা যাওয়ার পথে বিভিন্ন ভাবে কু প্রস্তাব দিতো এবং রাস্তা ঘাটে বিরক্ত করতো আব্দুস সালাম। বিষয়টি ছড়িয়ে পড়লে ভুক্তভোগীকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও ভুমকি দেন আব্দুস সালাম।

গত ২০২২ সালের ১১ জুলাই বিকেলে ভুক্তভোগী বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় বাজারের পশ্চিম পাশ থেকে আব্দুস সালাম সিএনজি(অটোরিকশা) যোগে কিশোরীকে অপহরণ করে। এরপর নওগাঁ সদর থানার ভবানীপুর দক্ষিন পাড়া গ্রামের মোজাফ্ফর রহমানের ভাড়া বাসায় আটক রেখে একাধিকবার ধর্ষণ করে। ঘটনায় কিশোরীর বাবা পত্নীতলা থানায় অভিযোগ করলে র‍্যাব অভিযান চালিয়ে ভাড়া বাসা থেকে আসামিকে গ্রেফতার ও মেয়েকে উদ্ধার করে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামি আব্দুস সালামসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ আসামিদের উপস্থিতিতে আব্দুস সালামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করে। অনাদায় ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া ৩ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।

রাষ্ট্রপক্ষের সরকারী কৌশলী এ্যাডভোকেট রেজাউল করিম ও অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন- সন্দেহাতিত ভাবে আসামী আব্দুস সালামের বিরুেদ্ধ অভিযোগ প্রমান করতে সক্ষম হয়। অপরাধ করলে পার পাওয়ার কোন সুযোগ নেই। অপরাধী যেই হোক না কেন তার সাজা হবে। রায়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

আসামী পক্ষে বিজ্ঞ কৌশলি ফাহমিদা কুলসুম উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর