1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎হাতীবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত-২, আহত-১

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পঠিত



জিন্নাতুল ইসলাম জিন্না,‎লালমনিরহাট প্রতিনিধি:

‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

‎ রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন-নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট এলাকার দুলাল মিয়ার ছেলে সবুজ (২৬) ও একই এলাকার ফাহিম মিয়া (২৮)। আহত সোহাগ (২৭) বর্তমানে তারা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎স্থানীয়দের সূত্রে জানা গেছে, ওই এলাকায়
‎দোয়ানী ব্রিজ এলাকা থেকে বড়খাতাগামী মটরসাইকেলের সাথে অপর দিক থেকে আসা আরেকটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি মটরসাইকেল রাস্তার পাশে থাকা গাছে সজোরে আঘাত করলে ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী ওই দুজনের মৃত্যু হয়। আহত হয় আরও একজন।

‎স্থানীয়রা আহত সোহাগকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

‎হাতীবান্ধা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুতপুলিশ পাঠানো হয়েছে ল। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর