1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দুর্গাপুরে শিক্ষার মান ও উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে মনিটরিং টিম

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৫৮ বার পঠিত

 

দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মনিটরিং টিম গঠন করেছে উপজেলা প্রশাসন।

এমন মহতী উদ্দ্যোগ গ্রহণ করায় দুর্গাপুর উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগী বৃন্দ।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করণ, শিক্ষক ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করে তাদের সমস্যা নির্ধারণ ও সুপারিশ, নির্ধারিত সময় অনুযায়ী পাঠদান কার্যক্রম পরিচালনা, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, অভিভাবক সমাবেশ, পরিচ্ছন্ন ওয়াশব্লক নিশ্চিতকরণ, শিক্ষার উৎসাহমূলক পরিবেশ সৃষ্টিতে কাজ করছে উপজেলা প্রশাসনের মনিটরিং টিম।

এবিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে আমাদের মনিটরিং টিম প্রতিনিয়ত কাজ করছে।

মনিটরিং টিম এর পরিদর্শন ও সুপারিশের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে সমস্যাগুলো দ্রুত সমাধান করা হচ্ছে।শিক্ষার মান নিশ্চিতে উপজেলা প্রশাসন দূর্গাপুর সদা সচেষ্ট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর