1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বগুড়ার সোনাতলায় টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত 

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

 

গ্রাম বাংলা  নিউজ :

বগুড়ার সোনাতলায় গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সোনাতলা উপজেলার নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে রোপণকৃত আমন ধানের ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তেকানীচুকাইনগর ও পাকুল্যা ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় ১৪ হেক্টর জমির আমন ধান পানিতে ডুবে গেছে। এসব এলাকায় কৃষকেরা গত মাসের শেষের দিকে আমন ধান রোপণ করেন। কিন্তু ধান রোপণের মাত্র ২০-২৫ দিনের মাথায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্টি হয় জলাবদ্ধতা, যার ফলে ফসল পানির নিচে তলিয়ে যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, ক্ষতি শুধু এই দুই ইউনিয়নেই সীমাবদ্ধ নয়। উপজেলার মধুপুর, জোড়গাছা, সোনাতলা সদর, বালুয়া ও দিগদাইড় ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চলেও ধান পানিতে ডুবে গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় কৃষকরা জানান, গত কয়েক বছরের তুলনায় এবারের বন্যা অনেকটা অপ্রত্যাশিতভাবে এসেছে। সময়মতো ধান রোপণ করেও এখন তারা ফসলহানির আশঙ্কায় দিশেহারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর