1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান : ৫ লাখ ৮৮ হাজার টাকার ভারতীয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ:

মেহেরপুর জেলার দুটি সীমান্ত পয়েন্টে পৃথক অভিযানে প্রায় ৫ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার(২০আগষ্ট) সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এ তথ্য নিশ্চিত করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪৬/৬-এস এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডার পাড়া মাঠ নামক স্থানে বিশেষ অভিযান চালানো হয়। নায়েক কুমারেশ চন্দ্র এর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ভারতীয় ৪৬০ পিস ডেক্সামিথাসন ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা। আটককৃত এসব চোরাচালানী ওষুধ ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, একই ব্যাটালিয়নের তেতুলবাড়ী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৪০/৫-এস এর কাছাকাছি হাটপাড়া মাঠ এলাকা থেকে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। জেসিও-১০০৪৯ নায়েব সুবেদার মোঃ কামরুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ভারতীয় ১১৭০ পিস ডেক্সামিথাসন ট্যাবলেট এবং ৩৩০ পিস সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত ওষুধগুলোও ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণের কার্যক্রম চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর