1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বর্ণাঢ্য রেলি ও পথসভার মধ্য দিয়ে রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি নগরীর সাগরপাড়া বটতলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।

পথসভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: আব্দুস সাত্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আরিফিন কনক-সহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন,
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের এই দিনে দলের অন্যতম এ অঙ্গসংগঠন টি প্রতিষ্ঠা করেন। হাসিনা পতনের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ব্যাপক ভূমিকা ছিলো। তাদের নেতৃত্ব ও আত্মত্যাগে নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন, এই সংগঠনটি দুর্যোগ মোকাবেলা ছাড়াও রাজপথে লড়াই করে স্বৈরাচার হাসিনার পতনে অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছে। আমাদের আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর