
এম কে হীরা মানিক সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দিতে ১৮ই আগস্ট সোমবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন ও ৩ জন সফল মৎস্য চাষীদের মাঝে সম্মাননা স্মারক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমান, এবং অতিথিবৃন্দদের মধ্যে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মোঃ জামিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মীর কাউসার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, এবং আরো উপস্থিত ছিলেন সফল মৎস্য চাষী ৩ জন সাখাওয়াত হোসেন ডাবলু, মাহমুদ হাসান পাভেল, আহসান হাবীব বুলবুল, ও সাংবাদিক বিন্দু, এবং শতাধিক মৎস্য চাষী ও মৎস্যজীবীরা, এ সময় মাছ চাষের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য ও আলোচনা শেষে উপজেলা চত্বরে র্যালি করে উপজেলার একটি মৌসুমী পুকুরে মৎস্য পোনা অবন্মুক্ত করে দেওয়া হয় ।