1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২২৫ বার পঠিত
গ্রামবাংলা নিউজ:
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে
 বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে
আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, উপাধাক্ষ আব্দুস সোবাহান, সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, এনসিপির আহ্বায়ক আলী মুর্তজা,  বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ,  সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মৎস্যচাষী ও মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপি বিভিন্ন কর্যক্রম হাতে নেয়া হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর