1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎লালমনিরহাটে বন্যা কবলিতদের মাঝে জেলা বিএনপির ত্রাণ বিতরণ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পঠিত


‎গ্রামবাংলা নিউজ:

‎লালমনিরহাটে বন্যাকবলিত ৭শত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি।

‎রোববার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের ৭ শতাধিক বানভাসি মানুষের হাতে এসব ত্রাণ তুলে জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের রূপকার, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

‎বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই এলাকার মানুষকে আর ত্রাণের জন্য অপেক্ষা করতে হবে না, তারা স্বাবলম্বী হয়ে উঠবে। এজন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি।”

‎দুলু আরও বলেন,“তিস্তা একসময় এ অঞ্চলের মানুষের জীবিকা ও আশীর্বাদের উৎস ছিল। নদীতে মাছ পাওয়া যেত, মাঝিরা ভাটিয়ালি গান গাইত। অথচ এখন তিস্তা নদী মানুষের দুঃখ-দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। উজান থেকে নেমে আসা ঢলে একের পর এক বন্যায় মানুষ ভিটেমাটি হারাচ্ছে। আবার শুষ্ক মৌসুমে নদী পরিণত হয় ধু-ধু বালুচরে। এ বাস্তবতা মানুষকে দুই দিকেই ক্ষতিগ্রস্ত করছে।”

‎তিনি আরও বলেন, “তিস্তার ভাঙনে হাজারো মানুষ বাপ-দাদার ভিটে, বাড়িঘর, কবরস্থান, মসজিদ-মন্দির হারিয়েছে। এমনকি বহু জীবন নদীগর্ভে বিলীন হয়েছে। অথচ এতদিন এই নদীকে ঘিরে টেকসই কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। রাজনৈতিক কারণে দীর্ঘদিন আমাদেরও এ বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।”

‎দুলু দাবি করে বলেন, বিএনপির উদ্যোগে আয়োজিত ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ কর্মসূচির পর সরকার ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হলে বন্যা ও ভাঙনকবলিত মানুষের দুঃখ-দুর্দশা অনেকটাই কমে আসবে। একইসাথে কৃষি, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

‎খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি মালেক হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল হোসেন প্রামাণিকসহ স্থানীয় অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎ত্রাণ পেয়ে দুর্গতরা জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর