1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

কপোতাক্ষ নদ থেকে বালু লুট, ট্রলারসহ আটক ব্যবসায়ী

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ ডেক্স:

সাতক্ষীরা জেলার গাবুরা উপকূলে (সুন্দরবনের তীরে) কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলনকালে এক বালু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দশ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আটক বালু ব্যবসায়ী গাবুরা গ্রামের শহর আলীর ছেলে মাহফুজুর রহমান (৪০)। তিনি দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

উপকূলীয় বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছিলেন মাহফুজুর রহমান নামের ওই ব্যক্তি। ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলন করার ট্রলার জব্দ ও বালু ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দশ দিনের কারাদণ্ড প্রদান করেন। তিনি আরও বলেন, বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য ক্ষতিকর। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শ্যামনগরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, নদী থেকে বালু উত্তোলন করছিলেন ওই ব্যবসায়ী। আমরা তাকে হাতেনাতে ধরেছি। সে তার অপরাধ স্বীকার করেছেন। তাকে জরিমানা ও অনাদায়ে দশ দিনের কারাদণ্ড দেয়া হয়। এ সময়, তিনি ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর