1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

দলীয় পরিচয়, স্বজনপ্রীতি ও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া হবে নাঃ ডাঃ আব্দুল বারী 

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৮২ বার পঠিত
দৈনিক গ্রামবাংলা নিউজ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় সাংগঠনিক কর্মসূচি জোরদার করেছে উপজেলা জামায়াত। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে দলীয় নেতাকর্মী সঙ্গে নিয়ে গনসংযোগ করেন রাজশাহী ৪(বাগমারা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল বারী।
গনসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, দোকানি, ভ্যানচালক, শ্রমিক ও পথচারীদের সাথে কথা বলেন ও কুশল বিনিময় করেন। এসময় তিনি আগামী নির্বাচনে নিজের জন্য দোয়া ও সমর্থন চেয়ে বলেন, নির্বাচিত হলে দলীয় পরিচয়, স্বজনপ্রীতি ও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়া হবে না। ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সবার অধিকার রক্ষা করা হবে। এছাড়াও তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কৃষক ও শ্রমিকের সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
ডাঃ আব্দুল বারী দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা প্রদান ও বিভিন্ন সামাজিক সংকটে ভূমিকা রেখে বাগমারার জনমানুষের মধ্যে ব্যাপক পরিচিত ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। বাগমারার রাজনৈতিক বিশ্লেষকরা তাকে আসন্ন জাতীয় নির্বাচনে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে মনে করছেন।
জামায়াতের গনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অধ্যাপক ওহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা জামায়াত যুব বিভাগের সভাপতি গোলাম রাব্বানী সান্টু, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার শিবির সভাপতি সাব্বির আহমেদ সহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর