1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় আইন শৃঙ্খলা ও  উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২১২ বার পঠিত

গ্রাম বাংলা নিউজ:

রাজশাহীর বাগমারায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, এলজিইডি প্রকৌশলী খলিলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান,ডাঃ এ এস,এম সায়েম আবাসিক মেডিকেল অফিসার, বাগমারা থানার এসআই আব্দুল মজিদ,বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, চেয়ারম্যান মোজাম্মেল হক, হাবিবুর রহমান, মোশারফ হোসেন, তৌহিদুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অহিদুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন প্রমুখ।

আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা জুড়ে চলমান জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে চুরি, জুয়া, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান সহ আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর