
গ্রামবাংলা নিউজ:
জুলাই ২০২৫ থেকে জুন ২০২৭ অর্থ বছরের তালায় হতদরিদ্র ও দুঃস্থ নারীদের মাঝে সরকারি ভিডব্লিউবি কর্মসূচীর আওতায় ৩০ কেজি করে চাল বিতরন উদ্বোধন করা হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে, উদ্বোধনী দিনে বিনামূল্যে চাল বিতরন উপজেলার ৪টি ইউনিয়নের সম্পন্ন হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে উপজেলার ধানদিয়া, কুমিরা, জালালপুর এবং মাগুরা ইউনিয়নে উপকারভোগী নারীদের মাঝে উৎসবমূখর পরিবেশে চাল বিতরন করা হয়।
উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের দুঃস্থ নারীদের মাঝে চাল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সাতক্ষীরা জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার। এসময় তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম সহ ইউপি সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অপরদিকে মাগুরা ইউনিন পরিষদের ১৬১জন নতুন উপকারভোগী নারীদের মাঝে চাল বিতরকালে ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, ট্যাগ অফিসার হিসেবে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, ইউপি সচিব রেহেনা খাতুন, ইউপি সদস্য তকিম উদ্দীন, ফারুক হোসেন, মইনুল ইসলাম ও রেজাউল ইসলাম প্রমুখ। জালালপুর ইউনিন পরিষদে চাল বিতরনকালে ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু সহ সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও ইউপি সদস্যবৃন্দ এবং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চাল বিতরনকালে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ইউপি সদস্যবৃন্দ ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহাহার জানান, ২বছর মেয়াদী ভিডব্লিউবি কর্মসুচীর আওতায় জুলাই ২০২৫ থেকে জুন ২০২৭ চক্রে তালা উপজেলার নতুন উপকারভোগী ২ হাজার ৩৪৮ জন দুঃস্থ নারীর মাঝে জুলাই ‘২৫ মাসের চাল বিতরণ কার্যক্রের উদ্বোধন হয়েছে। উপজেলার বাকি ৮টি অন্য ইউনিয়নের উপকারভোগীদের মাঝে পর্যায়ক্রমে ১৩ এবং ১৪ আগস্ট চাল বিতরন সম্পন্ন করা হবে। উপকারভোগী প্রত্যেক নারী প্রতিমাসে সেলাই করা বস্তায় ৩০ কেজি করে চাল আগামী দুই বছর একটানা পাবেন। সরকার সম্পুর্ন বিনামূল্যে এবং বিনাশর্তে এই ভিডব্লিউবি কার্ড প্রদান করেন।