1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান: ৮২ কেজি গাঁজা জব্দ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২২০ বার পঠিত

‎‎
নিজস্ব সংবাদ দাতা:

‎মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কুড়িগ্রাম সীমান্তে এক অভিযান চালিয়ে ৮২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

‎মঙ্গলবার (১২ আগষ্ট) বিকেলে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি সাংবাদিকদের নিকট নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার ধর্মপুর বেপারীটারী এলাকায় পরিচালিত এই অভিযানে ৮২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

‎ব্যাটালিয়ন ১৫ বিজিবি জানায়, গোপন সূত্রে তারা জানতে পারে যে মাদক পাচারকারীরা ফুলবাড়ী উপজেলার ধর্মপুর বেপারীটারী এলাকা দিয়ে বিপুল পরিমাণ গাঁজা পাচার করবে। এই তথ্যের ভিত্তিতে ১৫ বিজিবির একটি বিশেষ চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে বস্তাগুলো থেকে ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৮৭ হাজার টাকা।

১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা প্রস্তুত। একই সাথে তিনি মাদক পাচার রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর