1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সারাদেশের ন্যায় বাগমারা’য় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার পঠিত

 

বাগমারা প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি ” প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালী, শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে তোর এখন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন, সহকারি অধ্যাপক ওহিদুল ইসলাম, আত্মকর্মীদের  মধ্যে বক্তব্য রাখেন সোহেল রানা, মুশতারী আঁখি।

এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, তথ্য আপা আঁখি আক্তার।

আলোচনা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার ৯ জনের মধ্যে ৭ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

আলোচনা সভার পূর্বে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী করা হয়। র‍্যালীটি ভবানীগঞ্জ বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর