1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

কুড়িগ্রামে শব্দ ও পরিবেশ দূষণ অপরাধে ৫ পরিবহন ড্রাইভারকে মোবাইল কোর্টের জরিমানা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ:

কুড়িগ্রামে শব্দ ও পরিবেশ দূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫টি পরিবহনকে মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ আগস্ট) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ২টি বাস ও ২টি ট্রাকের চালকের বিরুদ্ধে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া উন্মুক্তভাবে নির্মাণ সামগ্রী (বালু) পরিবহন করায় একটি ট্রাক্টর চালককে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুসারে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, জেলায় শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর