1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দূর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পঠিত




দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে উত্তাল দূর্গাপুর প্রেস ক্লাব ও সাংবাদিক সমাজ। গত ৭তে আগস্ট বৃহস্প্রতিবার রাতে ঢাকার গাজীপুরে ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে দূর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১ টায় দূর্গাপুর প্রেস ক্লাব ও সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে দূর্গাপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় ব্রিজের সামনে পৌঁছায়। কর্মসূচিতে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন,“তুহিন হত্যাকাণ্ড শুধুমাত্র একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি দেশের গণমাধ্যমের ওপর ভয়ংকর আঘাত।” তারা আরও বলেন, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করি, অথচ আমাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। সাংবাদিকের উপরে ঘুম, খুন, হত্যা, নির্যাতন এগুলো বন্ধ করতে হবে। সেই কারন সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। যাতে তুহিনের মত আর কোনো সাংবাদিক ভাইয়ের প্রাণ হারাতে না হয়।

সাংবাদিক নেতারা দাবি জানান,তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়। তারা আরও বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে মুক্ত গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিকদের ওপর হামলা মানে জনগণের কণ্ঠরোধ করা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

এ সময় দূর্গাপুরে কর্মরত বিভিন্ন পত্রিকা,অনলাইন নিউজ পোর্টাল,টেলিভিশন ও রেডিওর সাংবাদিকরা একত্রিত হয়ে তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর