1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

সারিয়াকান্দিতে ত্রাণ বিতরণ করেন-মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার পঠিত

 

এম কে হীরা মানিক, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিয়াকান্দি উপজেলা শাখার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার হিসেবে হাট ফুলবাড়ী ৪’শ ও সারিয়াকান্দি পৌর এলাকার ৬’শ, মোট ১০০০ অসহায় গরীবদের মাঝে ত্রাণ সামগ্রী ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন বগুড়া-১ আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশি মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মহিদুল ইসলাম রিপন। ৯ আগস্ট শনিবার দুপুরে ত্রাণ সামগ্রী ও লিফলেট বিতরণ করেন তিনি। তিনি বলেন সারিয়াকান্দি-সোনাতলার বেশির ভাগ মানুষ যমুনা বাঙ্গালী নদী ভাঙ্গনের কবলে পড়েছেন। এখনো নদীর সাথে যুদ্ধ করে বসবাস করছেন চরাঞ্চলের মানুষ। জনগণের মাঝে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, আমরা চরাঞ্চলের মানুষের জন্য কাজ করতে চাই।

নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান দিতে চাই। আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং দলের কাছে আবদার করবেন এই আসনে যেনো ভালো মানুষকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। যিনি সাধারণ জনগণের কথা শুনবেন। সাধারণ জনগণের জন্য কাজ করবেন। সাধারণ জনগণের অর্থ আত্মসাৎ করবে না, ত্রাণ সামগ্রী মেরে খাবে না, কোনো পিসি খাবে না। দল যাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করবেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করবো এবং জয় লাভ করাবো ইনশাল্লাহ। আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শেখ সাদী, জেলা যুবদলের সাহিত্য বিষয়ক সম্পাদক আবু জাফর, সারিয়াকান্দি পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মন্ডল, শ্রমিক দল নেতা বুলু প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী স্থানীয় ব্যক্তিবর্গ প্রশাসনিক কর্মকর্তা সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর